ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেলুন উড়িয়ে ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে ঐতিহ্যবাহী ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি কলেজটির মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্রীড়ানুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ এম. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক মো. আজিজুল হক কাজল, বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের খোকা, সহ-সভাপতি খায়রুল বাশার পিন্টু, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাচ্চু প্রমুখ।

এর আগে বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ক্রীড়ানুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শিক্ষক, শিক্ষিকা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার একটি নাটিকা পরিবেশিত হয়। অনুষ্ঠানের শরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়ার পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজটির ইংরেজি বিভাগের প্রভাষক তারিকুল ফেরদৌস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০