ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় ও শেষ টি-২০ পরিত্যক্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক : বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০। অবিরাম বৃষ্টির প্রভাবে বাংলাদেশ সময় ২৭ জানুয়ারি বিকেল ৪টা ৫৫ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা।

প্রথম দুই ম্যাচের মত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই হবার কথা ছিলো তৃতীয় ও শেষ টি-২০। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০মিনিটে টস ও দুপুর ৩টায় মাঠের লড়াই শুরুর কথা ছিলো। কিন্তু অবিরাম বৃষ্টির কারণে টস ছাড়াই শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলো। ২-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জিতে নিলো স্বাগতিক পাকিস্তান।

প্রথম টি-২০ ম্যাচ ৫ উইকেটে ও দ্বিতীয়টিতে ৯ উইকেটে জয় পায় পাকিস্তান। ২-০ ব্যবধানে সিরিজ জয়ে টি-২০ র‌্যাংকিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো পাকিস্তান। আর সিরিজ হেরে র‌্যাংকিংয়ে নিজেদের নবমস্থান ধরে রাখলো বাংলাদেশ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় ও শেষ টি-২০ পরিত্যক্ত

আপডেট সময় ০৬:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০