ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

মুজিববর্ষ উপলক্ষে ১ কোটি গাছের চারা বিতরণ করা হবে : পরিবেশ ও বনমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘মুজিববর্ষ’ উপলক্ষে সারাদেশে একযোগে দেশের ৪৮২টি উপজেলায় আগামী ৫ জুন এক কোটি গাছের চারা বিতরণ করা হবে। জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে সারাদেশে এসব গাছের চারা বিতরণ করা হবে।

পরিবেশ মন্ত্রী ১৩ জানুয়ারি মন্ত্রণালয়ে তার সভাকক্ষে সাবেক সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী’র বিদায় ও নবনিযুক্ত সচিব জিয়াউল হাসানের বরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণসহ আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বেশি পরিমাণে বৃক্ষ রোপণ করা প্রয়োজনের কথা উল্লেখ করে শাহাব উদ্দিন বলেন, ফলদ, বনজ ও ঔষধিসহ সকল প্রকার গাছের চারা বিতরণ করা হলেও দেশীয় ফলদ গাছকে অগ্রাধিকার দেওয়া হবে।

মন্ত্রী এ সময় সুন্দরবন রক্ষাসহ দেশের বনাঞ্চল বৃদ্ধিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নবনিযুক্ত সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন,পরিবেশ রক্ষার অংশ হিসেবে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আগামী এক বছরের মধ্যে পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার শুন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করবে সরকার। পাশাপাশি দেশের মানুষকে বিশুদ্ধ পরিবেশ উপহার দিতে সচেতন সৃষ্টির পাশাপাশি কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, বন শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আহসানুল জব্বার,বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী,পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমদ, বন গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. মো. মাসুদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য,গত ৮ জানুয়ারি পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)’র চেয়ারম্যান জিয়াউল হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সচিব পদে পদায়ন করা হয়।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

মুজিববর্ষ উপলক্ষে ১ কোটি গাছের চারা বিতরণ করা হবে : পরিবেশ ও বনমন্ত্রী

আপডেট সময় ০৮:৫৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০