ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

মেলান্দহে র‌্যাবের অভিযানে এক মাদক কারবারি গ্রেপ্তার

মেলান্দহে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি মো. আশিক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলা থেকে ৬৮টি ইয়াবা বড়িসহ মো. আশিক (১৮) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। উপজেলার মেঘারপাড়া গ্রামে ৬ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি মো. আশিক ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল ৬ জানুয়ারি রাত সাতটার দিকে মেলান্দহ উপজেলার মেঘারপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় রাস্তা থেকে ৬৮টি ইয়াবা বড়ি ও দুটি মোবাইলসহ মাদক কারবারি মো. আশিককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

মেলান্দহে র‌্যাবের অভিযানে এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০