ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড

সরিষাবাড়ীতে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহের উদ্বোধন

সরিষাবাড়ীতে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহের উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় খাদ্যগুদামে অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ৩০ ডিসেম্বর সকালে উপজেলা ধান সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ উপস্থিত থেকে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্বোধন করেন।

জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ২০১৯-২০২০ সালের অর্থ বছরের অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমে এক হাজার ৫৮১ মেট্রিকটন ধান ও ৪১২ মেট্রিকটন চাউল ক্রয়ে বরাদ্দ দেওয়া হয়। উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার সরাসরি কৃষকের কাছ থেকে ধান এবং চাউল ক্রয় করা হবে। ৩০ ডিসেম্বর সকালে কৃষক হাসেন আলী শেখের নিকট থেকে ২০ মণ ধান ক্রয় করে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার, আওয়ামী লীগনেতা সাখওয়াতুল আলম মুকুল, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ বাবলু মিয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহামম্মদ উল্লাহ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু

সরিষাবাড়ীতে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহের উদ্বোধন

আপডেট সময় ০৬:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯