ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন : দক্ষিণে ব্যারিস্টার তাপস উত্তরে আতিকুল আওয়ামী লীগের প্রার্থী

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক : ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আতিকুল ইসলামকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

২৯ ডিসেম্বর সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭৫ জন এবং উত্তর সিটি কর্পোরেশনে ৫৪ জন কাউন্সিলরের নাম ঘোষণা করেন। গত শনিবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে মেয়র ও কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে উত্তর ও দক্ষিণে ২০ জন মেয়র পদ প্রত্যাশীসহ কাউন্সিলর প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দলের কাছে জমা দেন। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮ জন মেয়র এবং উত্তর সিটিতে ১২ জন মেয়র পদপ্রার্থী ছিলেন।

ঢাকার দক্ষিণ সিটির বর্তমান মেয়র এবার আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়লেন। আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন : দক্ষিণে ব্যারিস্টার তাপস উত্তরে আতিকুল আওয়ামী লীগের প্রার্থী

আপডেট সময় ০৮:৫৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯