ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

প্রথম পেসার হিসেবে এলিট ক্লাবে জেমস এন্ডারসন

জেমস এন্ডারসন

জেমস এন্ডারসন

বাংলারচিঠিডটকম ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নটেস্টে খেলতে নেমেই এলিট ক্লাবের সদস্য হলেন ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস এন্ডারসন। ইংল্যান্ডের দ্বিতীয় ও বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন এন্ডারসন। তবে বিশ্বের প্রথম পেস বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর আগে আটজন খেলোয়াড় ১৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন। তাদের মধ্যে কেউই পেস বোলার ছিলেন না।

বিশ্বের মধ্যে ১৫০ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন ভারতের শচীন টেন্ডুলকার (২০০টি), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬৮টি)-স্টিভ ওয়াহ (১৬৮টি), দক্ষিণ আফ্রিকা জক ক্যালিস (১৬৬টি), ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল (১৬৪টি), অ্যালিস্টার কুক (১৬১) এবং অ্যালান বোর্ডার (১৫৬টি)।

ইংল্যান্ডের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে ১৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন সাবেক অধিনায়ক ও খেলোয়াড় অ্যালিস্টার কুক। অবসর নেয়ার আগে ১৬১ ম্যাচে ১২৪৭২ রান করেছেন তিনি। তাই কুকের পর ইংল্যান্ডের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১৫০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন এন্ডারসন।

আজকের ম্যাচের আগে এন্ডারসনের টেস্ট পরিসংখ্যান- ১৪৯ ম্যাচে ৫৭৫ উইকেট। এছাড়াও জাতীয় দলের হয়ে ১৯৪টি ওয়ানডে ও ১৯টি টি-২০ খেলেছেন এন্ডারসন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রথম পেসার হিসেবে এলিট ক্লাবে জেমস এন্ডারসন

আপডেট সময় ০৭:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯