ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে পশুখামারিরা পেল খাদ্য, কৃমিনাশক বড়ি

খামারিদের হাতে পশুখাদ্য ও কৃমিনাশক বড়ি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এর উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহযোগিতায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পশুখাদ্য ও কৃমিনাশক বড়ি বিতরণ করা হয়েছে। ২২ ডিসেম্বর বিকালে উপজেলার ২৪০ জন পশুখামারিকে তিন বস্তা করে পশুখাদ্য ও ১২টি করে কৃমিনাশক বড়ি বিতরণ করা হয়। পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক বিপ্লব কুমার পালের সভাপতিত্বে এ সময় বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন চিকিৎসক শিহাব উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ২৪০ জন পশুখামারিকে তিন বস্তা করে মোট ৭২০ বস্তা পশুখাদ্য ও ১২টি করে কৃমিনাশক বড়ি বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে পশুখামারিরা পেল খাদ্য, কৃমিনাশক বড়ি

আপডেট সময় ০৬:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯