ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে এফপিএবি ও উপকারভোগীদের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

দ্বিপাক্ষিক সভায় বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ক্লিনিক আধুনিকায়নের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক প্রসব, পরিবার পরিকল্পনাসেবা, মা ও শিশুর স্বাস্থ্যসেবাসহ প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানে জামালপুর জেলা কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি-এফপিএবি ও উপকারভোগীদের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর সকালে এফপিএবি জামালপুর শাখার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এফপিএবি জামালপুর শাখার সভাপতি শহীদুল হক খান দুলালের সভাপতিত্বে দ্বিপাক্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, জামালপুর পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক হুমায়ুন কবির তালুকদার, এফপিএবি’র ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা পংকজ চাকমা, এফপিএবি’র চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক ফাতেমা ফারহানা ও অবৈতনিক কোষাধ্যক্ষ মো. মাহবুব কবির প্রমুখ।

আলোচনা সভা শেষে কিশোর-কিশোরীদের তারার মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। পরে মহান বিজয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এফপিএবি’র কর্মসূচি সমন্বয়কারী মাহিনুর সিদ্দিকা হ্যাপী।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে এফপিএবি ও উপকারভোগীদের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯