ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবা কারবারি গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি পলিন বোখারিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১৬ ডিসেম্বর রাতে ৭৭টি ইয়াবা বড়িসহ পলিন বোখারিয়া (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গ্রেপ্তার মাদক কারবারি উপজেলার উত্তর কালিকাপুর (ফকিরপাড়া) গ্রামের মো. নুর ইসলামের ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৬ ডিসেম্বর রাত সাতটার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ফায়ার সার্ভিস মোড়ে অভিযান চালান। এসময় স্থানীয় সুলতান মিয়ার বসতবাড়ির সামনের রাস্তা থেকে মাদক কারবারি পলিন বোখারিয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭৭টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি পলিন বোখারিয়ার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

র‌্যাব জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবা কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯