ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

খালেদার জামিনের আবেদন খারিজের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজ করার প্রতিবাদে জামালপুরে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। ১২ ডিসেম্বর বেলা দেড়টার দিকে শহরের শহীদ ক্যাপ্টেন সালাহ উদ্দিন সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ পালন করা হয়।

খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজ করার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন ও শফিকুল ইসলাম খান সজিব।

বিক্ষোভ সমাবেশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সহিংসতা এড়াতে সমাবেশস্থলে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

খালেদার জামিনের আবেদন খারিজের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৫:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯