ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভারোত্তোলনে মাবিয়া ও জিয়ারুলের স্বর্ণ পদক জয়

মাবিয়া আক্তার সীমান্ত ও জিয়ারুল ইসলাম

মাবিয়া আক্তার সীমান্ত ও জিয়ারুল ইসলাম

বাংলারচিঠিডটকম ডেস্ক: তিনদিন বিরতির পর ফের স্বর্ণময় হতে শুরু করেছে ত্রয়োদশ এসএ গেমস থেকে বাংলাদেশের সংগ্রহশালা। ৭ ডিসেম্বর ভারোত্তোলনে বাংলাদেশকে স্বর্ণ পদক এনে দিয়েছেন মাবিয়া আক্তার সীমান্ত ও জিয়ারুল ইসলাম।

নেপালের কাঠমান্ডুতে ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে আজ স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার। গত আসরেও দেশকে স্বর্ণ এনে দিয়েছিলেন তিনি।

মাবিয়া স্ন্যাচে ৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজিসহ মোট ১৮৫ কেজি ওজন তুলে সেরা হন। শ্রীলংকার বিসি প্রিয়ান্থি ও নেপালের তারা দেবিকে পেছনে রেখে স্বর্ণ পদক জয় করেন মাবিয়া।

এদিকে ৯৬ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশকে আরেকটি স্বর্ণ এনে দেন জিয়ারুল ইসলাম। এটি চলতি আসরে বাংলাদেশের ষষ্ঠ স্বর্ণ পদক। ফলে স্বর্ণ জয়ের ক্ষেত্রে গত আসরকে টপকে গেল বাংলাদেশ। ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত দ্বাদশতম এসএ গেমসে বাংলাদেশ চারটি স্বর্ণ পদক জয় করেছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারোত্তোলনে মাবিয়া ও জিয়ারুলের স্বর্ণ পদক জয়

আপডেট সময় ০৭:১৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯