ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্টে সুলতাননগর বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন

দেশরত্ন শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দিগপাইত ইউনিয়নে আদর্শ বটতলা যুব-ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে দেশরত্ন শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সুলতাননগর বয়েজ ক্লাব। তারা সৃষ্টি সমাজসেবা সংস্থাকে ২-১ গোলে পরাজিত করেছে। স্থানীয় জামালপুর অর্থনৈতিক অঞ্চল মাঠে ৩০ নভেম্বর বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় দিগপাইত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আয়ুব আলী খান, তিতপল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর-রশিদ সেলিম, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মোহসীনুজ্জান ও সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে খেলা উপলক্ষে আদর্শ বটতলা যুব-ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্টে সুলতাননগর বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন

আপডেট সময় ১০:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯