ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

পাথালিয়ায় মাথায় গুলি লাগলেও বেঁচে গেছে শিশু জ্যোতি

গুলির আঘাতে গুরুতর আহত জ্যোতি তার চাচার কোলে। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

মাথায় গুলি লেগে গুরুতর আহত হলেও বেঁচে গেছে জ্যোতি আক্তার (৮)। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৮ নভেম্বর দুপুরে পাথালিয়া গুয়াবাড়িয়া এলাকায় দরিদ্র রাজমিস্ত্রি শ্রমিক জামাল উদ্দিনের ঘরে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

গুরুতর আহত জ্যোতির বড় বোন সুরাইয়া আক্তার জানায়, সে তার ছোট বোন জ্যোতিকে নিয়ে ঘরের ভেতরে মেঝেতে মাটিতে বসে দুপুরের ভাত খেতে বসেছে। তখন বেলা আনুমানিক ২টা বাজে। এমন সময় আকস্মিক একটি গুলি তাদের ঘরের টিনের বেড়া ভেদ করে ভেতরে ঢুকে ছোট বোন জ্যোতির কপালের ডানপাশে মাথায় আঘাত করে গুলিটি মাটিতে পড়ে যায়। প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। স্থানীয়দের দাবি, বিজিবি ক্যাম্প থেকেই গুলিটি এসেছে। খবর পেয়ে বিজিবি কর্মকর্তারা হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত।

জামালপুরস্থ বিজিবির ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ সাংবাদিকদের জানান, শিশুটি গুলিবিদ্ধ হয়েই আহত হয়েছে কিনা তা ফরেনসিক পরীক্ষার পর জানা যাবে। তবে শিশুটির চিকিৎসার যাবতীয় খরচ বিজিবি বহন করবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

পাথালিয়ায় মাথায় গুলি লাগলেও বেঁচে গেছে শিশু জ্যোতি

আপডেট সময় ১১:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯