ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

জাতির পিতার জন্মশত বার্ষিকীর ক্ষণ গণনা শুরু ১০ জানুয়ারি

বাংলারচিঠিডটকম ডেস্ক : আগামী ১০ জানুয়ারি হতে জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে ক্ষণ গণনা শুরু হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় ১৮ নভেম্বর এ কথা জানানো হয়।

সভায় জানানো হয় এ উপলক্ষে দেশের ৫৩ টি জেলার ৫৪টি স্থানে ক্ষণ গণনার ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সভায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার এবং সকল জেলার জেলা প্রশাসকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় ।

সভায় জানানো হয়, ইতিমধ্যে আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে। প্রতিমন্ত্রী এ সময় ডিসপ্লে বোর্ড স্থাপনের জন্য স্থান নির্বাচনের ক্ষেত্রে জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকার সংসদ সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সরকারের প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন । তিনি এ সময় জাতির পিতার জন্ম শতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান ।

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

জাতির পিতার জন্মশত বার্ষিকীর ক্ষণ গণনা শুরু ১০ জানুয়ারি

আপডেট সময় ০৯:৪৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯