ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

মুক্তিযোদ্ধা আবু ছাঈদ বাঙ্গালী আর নেই

মুক্তিযোদ্ধা আবু ছাঈদ বাঙ্গালী

মুক্তিযোদ্ধা আবু ছাঈদ বাঙ্গালী

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু ছাঈদ বাঙ্গালী (৭৪) আর নেই। তিনি ৯ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৫ নভেম্বর দুপুরে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বাড়ি ইসলামপুর পৌরসভার কিংজাল্লা গ্রামে।

মুক্তিযোদ্ধার বড় ছেলে খন্দকার মো. আলাল বাংলারচিঠিডটকমকে জানান, ১০ নভেম্বর সকালে তার মুক্তিযোদ্ধা বাবাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

বয়োবৃদ্ধ যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু ছাঈদ বাঙ্গালী ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নে কান্দার চর গ্রামে তার ছেলে পুলিশ কনস্টেবল খন্দকার মো. হেলালের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। সেখান ব্যাটারিচালিত অটোরিকশায় ফেরার পথে ৫ নভেম্বর দুপুর একটার দিকে স্থানীয় পোড়ারচর বাজারের কাছে অটোরিকশার পেছনের চাকা ফেটে যায়। এসময় ঝাকুনিতে আবু ছাঈদ বাঙ্গালী ছিটকে পড়েন। এতে তার বাম হাত ও বাম পা ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে তিনি মারাত্মক আঘাত পেয়েছেন। খবর পেয়ে তার স্বজনরা তাকে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৯ নভেম্বর তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

মুক্তিযোদ্ধা আবু ছাঈদ বাঙ্গালী আর নেই

আপডেট সময় ০৯:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯