ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাকিবের নেতৃত্বে ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ : মাশরাফি

বাংলারচিঠিডটকম ডেস্ক : দুর্নীতি দমন ইউনিটের কাছে জুয়াড়িদের ব্যাপারে তথ্য গোপন রাখার অপরাধে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দু’বছরের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে। তবে নিজের দায় স্বীকার করে নেয়ায় এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে সাকিবের।

সাকিবের এমন নিষেধাজ্ঞায় ব্যথিত তার অগণিত ক্রিকেট ভক্তরা। এমনকি সাকিবের সতীর্থরাও। সাকিবের এ দুঃসময়ে তার পাশে দাঁড়ালেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সামাজিত যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মাশরাফি লিখেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!’

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভাষ্য তুলে ধরেছেন সাকিবের সাথে দীর্ঘদিন ধরে খেলে আসা বাংলাদেশের উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হারের পর সাকিবকে জড়িয়ে ধরে কান্নার সেই মুহূতের্র ছবি পোস্ট মুশফিক লিখেন, ‘বয়স ভিত্তিক ও আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে ১৮ বছর খেলার পর, মাঠে তোমাকে ছাড়া খেলার কথা ভাবা খুবই কষ্টদায়ক। আশা করি, তুমি চ্যাম্পিয়নের মতো ফিরে আসবে। তোমার প্রতি আমার এবং পুরো বাংলাদেশের সমর্থন রয়েছে। ভেঙে পড়ো না, ইনশাল্লাহ।’ সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাকিবের নেতৃত্বে ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ : মাশরাফি

আপডেট সময় ০৬:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯