ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সানন্দবাড়ী ডিগ্রি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

সানন্দবাড়ী ডিগ্রি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী ডিগ্রি কলেজের উন্নয়নমূলক কাজ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সানন্দবাড়ী ডিগ্রি কলেজে ২৮ অক্টোবর বেলা ১১টায় এ সভার আয়োজন করা হয়।

সানন্দবাড়ী ডিগ্রি কলেজের জন্য মকদম আলীর ৩ শতাংশ জমি দান ও কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখা এমপিওভুক্ত হওয়ায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দুপ্রক সহসভাপতি ও সাহিত্যিক এম এ বারী আকন্দ।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সানন্দবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামানিক, চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ, মিতালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহিদুর রহমান, কলেজের সাবেক উপাধ্যক্ষ লুৎফর রহমান, চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রভাষক নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা, চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদশা মন্ডল, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী মোল্লা, চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা দোজাহান ও শেখ মোস্তফা, চর আমখাওয়া ইউনিয়ন শ্রমিকলীগের সহসভাপতি জামাত আলী, অভিভাবক সদস্য রাশেদ আকন্দ ও আব্দুল লতিফসহ গণমান্য ব্যক্তিবর্গ ।

আলোচনা সভায় মকদম আলীর দান করা ৩ শতাংশ জমি অধিগ্রহণ ও তাকে দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সেই সাথে সানন্দবাড়ী ডিগ্রি কলেজের বিএম শাখাকে এমপিওভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদকে ধন্যবাদ জানানো হয়।

এছাড়া সম্মান (অনার্স ) কোর্স খোলার জন্য নতুন ভবন নির্মাণ এবং পুরাতন আধাপাকা টিনসেড ঘরটি বিক্রির সিদ্ধান্তে কমিটি গঠন করা হয়। অধ্যক্ষ সিরাজুল ইসলামকে শিক্ষার মানউন্নয়নে ভূমিকা রাখার জন্য গভর্নিংবডিসহ এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সানন্দবাড়ী ডিগ্রি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯