ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বিসিবিকে দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব ভারতের

বাংলারচিঠিডটকম ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সফরে দুই টেস্ট সিরিজের একটি দিবা-রাত্রির ম্যাচ খেলতে চায় ভারত। আগামী ২২ নভেম্বর কোলকাতার ইডন গার্ডেনে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি দিবা-রাত্রিতে আয়োজন করতে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নব-নির্বাচিত সভাপতি সৌরভ গাঙ্গুলি।

এডিলেড ওভালে ২০১৫ সালের নভেম্বরে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলে। তবে ভারত কিংবা বাংলাদেশ কোন দলই এখন পর্যন্ত দিবা-রাত্রির টেস্ট খেলেনি। দিবা-রাত্রির টেস্ট খেলা হয় গোলাপি বলে। ভারত সব সময়ই গোলাপি বলের টেস্টে অনীহা প্রকাশ করে আসছিল, বাংলাদেশের খুব বেশি পছন্দ নয় এটি। এমনকি এ বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে দিবা-রাত্রির একটি খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল বাংলাদেশ। এবার বাংলাদেশকে কিছুটা সন্ধিগ্ধ মনে হচ্ছে।

বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান ২৭ অক্টোবর বলেন, ‘দুই তিন দিন আগে আমরা প্রস্তাবটি পেয়েছি। তবে এখনো আমরা এ বিষয়ে আলোচনা করিনি।’

‘বিষয়টি টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর আমরা ভারতকে আমাদের সিদ্ধান্ত জানাবো।’

দিবা-রাত্রির টেস্টে ধারস্ত হতে কয়েক বছর আগে বাংলাদেশ ঘরোয়া পর্যায়ে লংগার ভার্সনে কিছু ম্যাচ খেলেছিল। তবে সে সময় খেলোয়াড়রা গোলাপি বলের মান সম্পর্কে অভিযোগ করে এবং দিবা-রাত্রির টেস্ট খেলার ধারণা বাতিল হয়ে যায়।

মাঠে দর্শক টানতে ভারতের দিবা-রাত্রির টেস্ট খেলার বিষয়ে সব সময়ই উচ্চ কন্ঠ বিসিসিআই সভাপতি গাঙ্গুলি।

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণাকালে গত বৃহস্পতিবার মুম্বাইয়ে বিরাট কোহলি ও সিমিত ওভারের সহ-অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠক করেন গাঙ্গুলি এবং ধারণা করা হচ্ছে এ সময় তিনি দিবা-রাত্রির টেস্ট সম্পর্কে আলোচনা করেছেন।

ভারতীয় সংবাদ পত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গোলাপি বলে কোন প্রকার প্রস্তুতি না থাকায় গাঙ্গুলির দিবা-রাত্রির টেস্ট আয়োজনে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট খুব বেশি আগ্রহী নয়।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বিসিবিকে দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব ভারতের

আপডেট সময় ০৮:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯