ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জামালপুর জেলা যুবমহিলা লীগের নতুন কমিটিতে সভাপতি সোমা, সম্পাদক রুমী

জামালপুর জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে প্রথমবারের মত জেলা যুবমহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনে আগামী ৩ বছরের জন্য ফারহানা সোমাকে সভাপতি ও নাজনীন আক্তার রুমিকে সাধারণ সম্পাদক করে জামালপুর জেলা যুবমহিলা লীগের নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুবমহিলা লীগের নেতৃবৃন্দ।

২৭ অক্টোবর সকালে বকুলতলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে জেলা যুবমহিলা লীগ এ সম্মেলনের আয়োজন করে। জেলা যুবমহিলা লীগের আহবায়ক ফারজানা ইয়াসমিন লিটার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য মির্জা আজম। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।

জেলা যুবমহিলা লীগের যুগ্মআহবায়ক ফারহানা সোমার সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবমহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জেসমিন শামিমা নিঝুম।

জেলা যুবমহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন সংসদ সদস্য মির্জা আজম। ছবি : বাংলারচিঠিডটকম

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, সাবেক সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য সাবিনা ইয়াসমিন, কেন্দ্রীয় যুবমহিলা লীগের সহ-সভাপতি নার্গিস মাহতাব, কোহেলী কুদ্দুস মুক্তি প্রমুখ।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আকাশসহ ৭টি উপজেলার যুবমহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ফারহানা সোমাকে সভাপতি, নাজনীন আক্তার রুমিকে সাধারণ সম্পাদক, লাভলী আক্তার নদীকে সহ-সভাপতি এবং সানজিদা আক্তার আঁখিকে যুগ্মসাধারণ সম্পাদক করে জামালপুর জেলা যুবমহিলা লীগের ৮১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা যুবমহিলা লীগের নতুন কমিটিতে সভাপতি সোমা, সম্পাদক রুমী

আপডেট সময় ০৮:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯