ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে শিশু নির্যাতন সম্পর্কে স্বভাব নেতাদের সাথে কর্মশালা

কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শিশুদের প্রতি সকল প্রকার সহিংসতা রোধসহ সবধরনের অপঘাত থেকে রক্ষা এবং তাদের সর্বোত্তম সুরক্ষার লক্ষ্যে ১৫ অক্টোবর জামালপুরে অনুষ্ঠিত হয় শিশুদের নিয়ে কাজ করে এমন স্বভাব নেতাদের নিয়ে কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মছিরুন নেছা। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের বিশিষ্ট শিশু অধিকারকর্মী ও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, আস্থা প্রকল্পের সমন্বয়কারী সাবিনা ইয়াসমিন প্রমুখ।

সভায় চলমান শিশু নির্যাতন বিশেষ করে যৌন আক্রমণের মাত্রা আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। সম্প্রতি জামালপুরে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার এবং সুনামগঞ্জে পাঁচ বছরের শিশুকে পাশবিক কায়দায় হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভরসা করে শিশুদের নির্যাতনের হাত থেকে রক্ষা করা যাবে না। এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির জন্য অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ শিশুদের বিচরণ ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট সবাইকে চিন্তা, চেতনা ও মননে শিশুপ্রেম অর্জন করতে হবে। তিনি বলেন সহিংসতার খবর পেলে আমি নিজে সেখানে ছুটে যাবো। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে শিশু নির্যাতন সম্পর্কে স্বভাব নেতাদের সাথে কর্মশালা

আপডেট সময় ০৭:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯