ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

জামালপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শহরে শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘সাদাছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে ১৫ অক্টোবর পালিত হয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। এ উপলক্ষে সকালে শহরের দেওয়ানপাড়া টেনিস ক্লাব প্রাঙ্গন থেকে বের হয় শোভাযাত্রা। শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচলক রাজু আহম্মেদ, সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক প্রমুখ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে উন্নয়ন সংঘ, ব্র্যাক, প্রশিপস, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে লুকিয়ে আছে অমিত সম্ভাবনা তা বিকাশে আমাদের কাজ করতে হবে। তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

আপডেট সময় ০৭:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯