ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিসিসিআই’র সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী

বাংলারচিঠিডটকম ডেস্ক : দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বিসিসিআই’র সভাপতি পদের জন্য একমাত্র প্রার্থী ছিলেন গাঙ্গুলীই। ১৪ অক্টোবর মুম্বাইয়ে সভা শেষে এএফপিকে এই তথ্য জানায় বিসিসিআই।

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক গাঙ্গুলী। ২০০৮ সালে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন তিনি। ১১৩ টেস্টে ৭২১২ রান করেছেন গাঙ্গুলী।

গেল মাসে পুনরায় দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি নির্বাচিত হয়েছিলেন গাঙ্গুলী। এবার বিসিসিআই’র সভাপতি হতে যাচ্ছেন তিনি। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পাবার আগে গাঙ্গুলী বলেন, ‘আর্থিকভাবে ভারত একটি পরাশক্তি। সুতরাং এ দায়িত্ব পালন হবে অনেক বড় চ্যালেঞ্জিং।’

বিসিসিআইর সবচেয়ে আকর্ষনীয় টি-২০ টুর্নামেন্ট আইপিএলের চেয়্রম্যানের দায়িত্ব দেয়া হচ্ছে ভারতের সাবেক ব্যাটসম্যান ও অভিজ্ঞ প্রশাসক ব্রিজেশ প্যাটেলকে।

১৪ অক্টোবরই ছিলো বিসিসিআই’র সভাপতি পদের মনোনায়ন জমা দেওয়ার শেষ তারিখ। আগামী ২৩ অক্টোবর হবে নির্বাচন। ঐ নির্বাচনে গাঙ্গুলীই যেহেতু একজন প্রার্থী, তাই এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে বিসিসিআই’র হবু বস হতে যাচ্ছেন তিনিই।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ’র ছেলে জয় শাহ’কে বিসিসিআই’র সচিবের পদে বসানো হচ্ছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিসিসিআই’র সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলী

আপডেট সময় ০৯:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯