ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

নকলায় সংরক্ষিত আসনের উপ-নির্বাচনের ভোট ১৪ অক্টোবর

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়ন পরিষদের ২ নম্বর সংরক্ষিত আসনের ৪, ৫ ও ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের উপ-নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন উপজেলা রিটানিং কর্মকর্তা। ভোট গ্রহণ আগামী ১৪ অক্টোবর।

উপজেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মো. ছাইফুল ইসলাম জানান, এই উপ-নির্বাচনে তিনটি কেন্দ্রের ১৩টি বুথের জন্য তিনজন প্রিজাইডিং, ১৩ জন সহকারী প্রিজাইডিং ও ২৬ জন পোলিং কর্মকর্তা নিয়োজিত থাকবেন। আইনশৃঙ্খলা রক্ষার জন্য তিনজন নির্বাহী হাকিম, এক প্লাটুন বিজিবি, ১৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। এ ছাড়াও বাড়তি নিরাপত্তার জন্য র‌্যাবের দুটি টহল দল ভোটকেন্দ্র এলাকায় টহলে থাকবেন। এ উপ-নির্বাচনে সাধারণ তিন ওয়ার্ডের পাঁচ হাজার ১৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

উল্লেখ্য, এ সংরক্ষিত আসনের নির্বাচিত মহিলা সদস্য মোছা. শেফালী বেগম মৃত্যুবরণ করায় আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মোছা. রবিজা বেগম ও মোছা. সম্পা বেগম নামের দু’জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

নকলায় সংরক্ষিত আসনের উপ-নির্বাচনের ভোট ১৪ অক্টোবর

আপডেট সময় ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯