ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মিলন বাজারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষে সাদিয়া আক্তার নামের দেড় বছর বয়সের এক শিশু এবং মোটরসাইকেল আরোহী রিয়াদ মাহমুদ (১৭) নামের দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি এবং একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ১১ অক্টোবর সন্ধ্যায় জামালপুর-মাদারগঞ্জ সড়কের মিলন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সাদিয়া আক্তার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী গ্রামের কৃষক মহির উদ্দিনের মেয়ে এবং রিয়াদ মাহমুদ (১৬) একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত সুলতান আহাম্মেদের ছেলে। সে স্থানীয় মুসলেমাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়তো। রিয়াদ মাহমুদ তার দুই বন্ধুকে নিয়ে একই মোটরসাইকেলে জামালপুরে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর সন্ধ্যার দিকে জামালপুর-মাদারগঞ্জ সড়কের মিলন বাজার এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল ও যাত্রীবাহী ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকটি উল্টে পড়ে যাত্রী আশামণি বেগমের কোলে থাকা এক বছর বয়সের মেয়ে সাদিয়া আক্তার ঘটনাস্থলেই নিহত হয়।

দুর্ঘটনার পরপর স্থানীয়রা একটি লেগুনাগাড়িতে করে দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসা হাসানুল বারী গুরুতর আহত রিয়াদ মাহমুদকে মৃত ঘোষণা এবং তার বন্ধু লেমন সরকারকে (১৭) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মোটরসাইকেলের অপর একজন আরোহী জামালপুর পৌরসভার বনপাড়া এলাকার মো. ফরিদের ছেলে সিফাত (২০) এবং ইজিবাইকের যাত্রী গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী গ্রামের কৃষক মহির উদ্দিনের স্ত্রী আশামণি বেগম (২৭) ও তার ছেলে সাব্বির হোসেন ঝন্টু (৬) জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে এ দুর্ঘটনার পর মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেল ও ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, ‘দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছে। মরদেহ তাদের পরিবারের স্বজনরা নিয়ে গেছেন। এ ঘটনায় কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

মিলন বাজারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৪

আপডেট সময় ১০:২৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯