ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নেপালকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশের মেয়েরা

বাংলারচিঠিডটকম ডেস্ক: নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। শুধু তাই নয়, টানা দুই জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ১১ অক্টোবর ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ নারী প্রতিযোগিতার তৃতীয় আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ১-২ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশের মেয়েরা।

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল মেয়েরা।

এদিন প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ছোটনের শিষ্যরা। দ্বাদশ মিনিটে সাহিদা আক্তারের গোলে এগিয়ে যাওয়ার পর ২৬তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার। খেলার শেষ হওয়ার আগে নেপাল একটি গোল পরিশোধ করলে ২-১ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

এর ফলে চার দলের এ প্রতিযোগিতায় দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে বাংলাদেশ। আর এক ম্যাচ খেলা ভারত ৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

অন্যদিকে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে নেপালের। ১৩ অক্টোবর প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

নেপালকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় ০৮:৫৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯