ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ

ভাতার কার্ড বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অস্বচ্ছল বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের তালিকার প্রতিস্থাপিত ব্যক্তিদের মাঝে ভাতা উত্তোলনের বই (কার্ড) বিতরণ করা হয়েছে। ১০ অক্টোবর দুপুরে উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে মেরুরচর ইউনিয়নের ২৫৬ জন সুবিধাভোগীর মাঝে এসব কার্ড বিতরণ করা হয়।

মেরুরচর ইউনিয়নের মাদারের চর গুচ্ছ গ্রামে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান গোলাম মাওলা, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ ও সাবেক শিক্ষক হোসেন আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ

আপডেট সময় ০৭:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯