ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

দৃষ্টি প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের সমস্যা সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসন মন্ত্রণালয়কে দৃষ্টি প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ নিয়েছেন।

চাকরি প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী পরিষদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ৯ অক্টোবর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের ব্রিফ করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল এবং তাদের জন্য বিশেষ বিসিএস পরীক্ষার ব্যবস্থা করাসহ ছয় দফা দাবি পেশ করেন।

এছাড়া তারা দৃষ্টি প্রতিবন্ধীদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেশের ৬৪ জেলায় রিসোর্স টিচার হিসেবে নিয়োগ দেওয়ারও দাবি জানান।

প্রতিনিধি দল ২০১২ সালে দৃষ্টি প্রতিবন্ধীদের প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে নিয়োগ দান, তাদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা এবং তাদের নিয়োগকর্তাদের কর অবকাশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন ও জনপ্রশাসন সচিব ফায়েজ আহমেদ উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

দৃষ্টি প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের সমস্যা সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৭:০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯