ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে ইউএনও তাজুলকে বিদায় ও জামশেদ খোন্দকারকে বরণ অনুষ্ঠান

বিদায় ও বরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামকে বিদায় ও নবাগত ইউএনও আ স ম জামশেদ খোন্দকারকে বরণ করে নেওয়া হয়েছে। উপজেলা মিলনায়তনে ২৪ সেপ্টেম্বর বিকালে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, নবাগত ইউএনও আ স ম জামশেদ খোন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, আওয়ামী লীগনেতা নুরুল আমিন ফোরকান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন।

এ ছাড়াও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, সাবেক ভাইস চেয়ারম্যান আবু সায়েম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখিসহ বিদায় ও বরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার তার বক্তব্যে নবাগত আসম ইউএনওকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামীতে সবাইকে সঙ্গে নিয়ে বকশীগঞ্জ উপজেলার উন্নয়নে অংশীদার হতে চাই। পাশাপাশি বিদায়ী ইউএনও’র উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন নবাগত ইউএনও আ স ম জামশেদ খোন্দকার।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে ইউএনও তাজুলকে বিদায় ও জামশেদ খোন্দকারকে বরণ অনুষ্ঠান

আপডেট সময় ০৮:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯