ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

বকশীগঞ্জে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

বকশীগঞ্জে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘পরিকল্পিত ফল চাষ, জোগাবে পুষ্টি সম্মত খাবার,’ প্রতিপাদ্য নিয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ২ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) তাহেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, নার্সারী মালিক মোস্তফা প্রমুখ।

আলোচনা সভা শেষে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ১৭টি স্টল স্থাপন করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর বৃক্ষমেলার সমাপনী হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

বকশীগঞ্জে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

আপডেট সময় ০৭:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯