ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

জামালপুরে কৃষি ব্যবসা জ্ঞান বিষয়ক প্রশিক্ষণ

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি নারায়ন চন্দ্র দাস। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে কৃষি ব্যবসা এবং আর্থিক জ্ঞান বিষয়ক দুইদিনব্যাপী এক প্রশিক্ষণ উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে শুরু হয়েছে। ২৬ আগস্ট সকাল ৯টায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি নারায়ন চন্দ্র দাস।

সংস্থার এনএসভিসি প্রকল্পের আওতায় প্রশিক্ষণে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, দেওয়ানগঞ্জ উপজেলা সমন্বয়কারী শরীফ উদ্দিন, ইউনিয়ন সহায়ক বিথী আক্তার প্রমুখ।

জানা যায়, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান অর্জন করে অংশগ্রহণকারী ইউনিয়ন ও কমিউনিটি সহায়করা মাঠ পর্যায়ে উপকারভোগী উৎপাদক দলের সদস্যদের মাঝে হাতে কলমে শিক্ষা দিবেন। কৃষিকে একটি সমৃদ্ধ ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত করা আর এর জন্য আর্থিক লেনদেনের জন্য প্রয়োজনীয় হিসাব জ্ঞানে সংশ্লিষ্টদের দক্ষ করে গড়ে তোলাই হবে এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশন এর এনএসভিসি প্রকল্পের ভেল্যু চেইন বিশেষজ্ঞ খন্দকার রুহুল আমিন ও উন্নয়ন সংঘের বাজার বিষয়ক কর্মকর্তা রাসেদ মোশারফ।

উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের দেওয়ানগঞ্জ উপজেলায় কর্মরত ২৬ জন ইউনিয়ন ও কমিউনিটি সহায়কগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। প্রশিক্ষণটি সময়োপযোগী বলে মনে করছে আয়োজক সংস্থা উন্নয়ন সংঘ।

প্রকাশ অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপ খাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে ডিফেট অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

জামালপুরে কৃষি ব্যবসা জ্ঞান বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় ০৮:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯