ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

লংকানদের বিধ্বস্ত করলো বাংলাদেশের যুবারা

বাংলারচিঠিডটকম ডেস্ক : স্ট্রাইকার আল-আমিন রহমানের হ্যাট্টিকে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে শ্রীলংকাকে বিধ্বস্ত করলো বাংলাদেশের যুবারা। ২৫ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৭-১ গোলে হারিয়েছে লংকানদের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫-২ গোলে হারিয়েছিল ভুটানকে। টানা দুই জয়ে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩২ মিনিটে গোল পেয়ে যায় বাংলাদেশ। মধ্যমাঠ থেকে বল পেয়ে বাঁ-প্রান্ত দিয়ে শ্রীলংকার সীমানায় ঢুকে পড়ে বাঁ-পায়ের শটে গোল করেন আল-আমিন।

১০ মিনিট পর বাংলাদেশকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন রাকিবুল ইসলাম। মধ্যমাঠ থেকে বল পেয়ে এক প্রচেষ্টায় প্রতিপক্ষের তিনজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বাঁ-পায়ের কোনাকোনি শটে শ্রীলংকার জালে বলকে জমা করেন রাকিবুল ইসলাম।

প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ হবার ১ মিনিট আগে বাংলাদেশকে আবারো গোলের আনন্দে মাতিয়ে তুলেন আল-আমিন। বাঁ-প্রান্ত দিয়ে সতীর্থের কাছ থেকে পাওয়া বলে আয়ত্বে রেখে প্রতিপক্ষের সীমানায় ঢুকে বাঁ-পায়ের শটে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানান তিনি। ফলে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরতে না ফিরতে আবারো গোলের স্বাদ নেয় বাংলাদেশ। ৪৮ মিনিটে শ্রীলংকার সীমানার কাছাকাছি থেকে লম্বা থ্রো থেকে হেডে গোল করে শ্রীলংকার জালে এক হালি গোল পূর্ণ করেন আল মিরাদ। ফলে ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

তবে বাংলাদেশের চতুর্থ গোলের কিছুক্ষণ পরই প্রথম গোলের দেখা পায় শ্রীলংকা। ৫০ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে শ্রীলংকাকে প্রথম গোলের স্বাদ দেন মিহরান।

শ্রীলংকার কাছে প্রথম গোল হজমের পরও প্রতিপক্ষের উপর চাপ অব্যাহত রেখেছিলো বাংলাদেশ। ৫৮ মিনিটে পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। সেই পেনাল্টি থেকে গোল করেন আল-আমিন। আর এই গোলের মাধ্যমেই হ্যাট্টিক পূর্ণ করেন আল-আমিন। তার হ্যাট্টিকে ৫-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এতেই নিশ্চিত জয়ের পথ দেখে ফেলে বাংলাদেশ।

তারপরও গোলের জন্য মরিয়া ছিলো বাংলাদেশ। ৬৭ মিনিটে সতীর্থের মাইনাস থেকে শ্রীলংকার পেনাল্টি স্পটের খুব কাছ থেকে গোল করেন গোলাম রাব্বি। এই গোলের রেশ কাটতে না কাটতে আবারো গোল করেন আল-আমিন। ৭১ মিনিটে নিজের চতুর্থ ও শ্রীলংকার জালে শেষবারের মত গোলের পেরেক ঠুকে দেন আল-আমিন।

পরপর দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিতের খুব কাছে লাল-সবুজ জার্সিধারী বাংলাদেশের কিশোররা। স্বাগতিক ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা ও বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশসহ পাঁচ দলের অংশ গ্রহনে এ টুর্নামেন্টের শীর্ষ পয়েন্ট ধারী দুই দল ফাইনাল খেলবে।

আগামী ২৭ আগস্ট নেপালের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

লংকানদের বিধ্বস্ত করলো বাংলাদেশের যুবারা

আপডেট সময় ০৯:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯