ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জেরে নির্মাণ শ্রমিক খুন

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক নির্মাণ শ্রমিক খুন হয়েছেন। নিহতের নাম তারা মিয়া (২২)। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় আবু রায়হান (১৯) ও আল আমিন (২৫)কে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের ১০ আগস্ট বিকেলে পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোর্পদ করা হয়েছে। এর আগে ৯ আগস্ট রাতে তারা মিয়ার বাবা রতন মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয়জনকে স্ব-নামেসহ আরো অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করা হয়।

এ সম্পর্কে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার বলেন, জেলা সদর হাসপাতাল মর্গে নিহত তারা মিয়ার লাশ ময়নাতদন্ত কাজ সম্পন্ন হয়েছে। পরে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হওয়ার পর এজাহারনামীয় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, ৯ আগস্ট রাত ৮টার দিকে শ্রীবরদী উপজেলার দক্ষিণ ঢনঢনিয়া এলাকায় স্থানীয় সোলায়মান হোসেনের ছেলে মাহফুজ মিয়াসহ কয়েকজন যুবকের সাথে পূর্ব শত্রুতার জের ধরে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে নির্মাণ শ্রমিক তারা মিয়া ও রসুল মিয়ার উপর প্রতিপক্ষরা হামলা চালায়। এ সময় দু’জনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারা মিয়াকে মৃত ঘোষণা করেন। আর রসুল মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জেরে নির্মাণ শ্রমিক খুন

আপডেট সময় ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯