ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সরিষাবাড়ী কলেজ ছাত্রলীগের মাদকবিরোধী বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ী কলেজ শাখা ছাত্রলীগ সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সরিষাবাড়ী কলেজ শাখা ছাত্রলীগ। ৮ জুলাই কলেজ ক্যাম্পাসে মিছিলের আয়োজন করে সরিষাবাড়ী কলেজ শাখা ছাত্রলীগ।

বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে পৌর এলাকায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্র সংসদের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সরিষাবাড়ী কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আমিনুল ইসলাম ঝন্টু, সরিষাবাড়ী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ, সহসভাপতি ছামির আহমেদ শোভন, রাকিবুল হাসান শুভ, যুগ্মসম্পাদক জুবায়ের রহমান সুমন, পৌর ছাত্রলীগের প্রচার বিষয় সম্পাদক আর এম রাকিব, কলেজ ছাত্রীগের সদস্য মামুন, মোমিন, আমিনুল, দুখু, তাকবির ও শিপন।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। আমরা ছাত্রলীগ মাদক থেকে দূরে থাকবো। ছাত্রলীগ কোনো অন্যায় কাজে জড়িত হবে না। সন্ত্রাসের স্থান এই ছাত্রলীগে হবে না। কোনো অপশক্তি যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সে ব্যাপারে আমরা সরিষাবাড়ী কলেজ ছাত্রলীগ তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের নেতৃত্বে সর্বদা সজাগ রয়েছি। যে স্থানে সন্ত্রাস, জঙ্গি ও মাদক থাকবে সেখানেই সাধারণ ছাত্রদের সাথে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ী কলেজ ছাত্রলীগের মাদকবিরোধী বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৬:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯