ঢাকা ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শেয়ারিং সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি এ কে এম মাহবুব আলম। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নারীর প্রতি সহিংসতা পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ক শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ২৫ জুন এ সভার আয়োজন করা হয়।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম। উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার সভায় সঞ্চালনা এবং নারী নির্যাতন নিয়ে পর্যবেক্ষণ ও তথ্য উপস্থাপন করেন ।

এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য নুরে সিদ্দিকী সুবজ, ইউপি সদস্য নুরু মিয়া, নারী ইউপি সদস্য আখিফুল বেগম, গ্রাম ভিত্তিক সংগঠন সীমান্ত উন্নয়ন সংঘের কোষাধ্যক্ষ নুরল আলম, হাসানুর রহমান প্রমুখ।

এ সময় বকশীগঞ্জ থানার ওসি এ কে এম মাহবুব আলম বাল্যবিবাহ রোধ, শিশু নির্যাতন, যৌতুক, যৌন হয়রানি প্রতিরোধে করণীয় সম্পর্কে এবং স্থানীয় জনগোষ্ঠির সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বকশীগঞ্জ থানায় নারী হেল্প ডেস্কের সহায়তায় নির্যাতিত নারীদের আইনি সহযোগিতা করা হয়।

উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার বলেন, আমাদের কর্ম এলাকার ৪০টি সিবিওর মাধ্যমে নারী নির্যাতন বিরোধী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। প্রতিটি সিবিওতে শিশুশ্রম নিরুৎসাহিত করা, প্রতিবন্ধীদের সেবা নিশ্চিত করা, প্রতিবন্ধী নারীদের অধিকার নিশ্চিত করা, শিশুবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শেয়ারিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯