ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

ইসলামপুরে পুষ্টিকর খাবার রান্না ও সংরক্ষণ বিষয়ক প্রদর্শনী

ইসলামপুরে পুষ্টিকর খাবার রান্না ও সংরক্ষণ বিষয়ক প্রদর্শনী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ২৫ জুন এনএসভিসি প্রকল্পের আওতায় পুষ্টিকর খাবার রান্না ও সংরক্ষণ বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ইসলামপুর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত প্রদর্শনীতে এলাকার প্রসূতি মা, দুই বছর বয়সি শিশুদের মা, কিশোরীসহ অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন। এলাকার পুষ্টি দল ও উৎপাদক দলের সহায়তায় অনুষ্ঠান আয়োজন করে উন্নয়ন সংঘ।

প্রদর্শনী দেখতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন ওয়ার্ল্ড ভিশন অস্ট্রেলিয়া থেকে আগত রাজেস, বাংলাদেশ কান্ট্রি অফিসের গ্র্যান্ড ম্যানেজার কামরুজ্জামান, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশনের কৃষি বিশেষজ্ঞ সুনীল কুমার মৃধা, পুষ্টি বিশেষজ্ঞ শাহজাহান সুমন, উন্নয়ন সংঘের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব প্রমুখ। অনুষ্ঠানে পুষ্টিগুন সম্পন্ন খাদ্যের রান্না ও সংরক্ষণ করার নিয়মাবলী এবং এর প্রয়োজনীয়তা তুলে ধরে বিশেষজ্ঞ আলোচনা করেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমান এবং উন্নয়ন সংঘের পুষ্টি কর্মকর্তা রেবেকা সুলতানা।

পরে উপস্থিত সকলের মাঝে রান্না করা পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। নিয়ম মেনে রান্না করা এবং নিজে ও সন্তানদের পুষ্টিকর খাবার দেওয়ার অঙ্গীকার করেন সবাই।

ইসলামপুরে আফরোজা আধুনিক নার্সারি পরিদর্শনকারী দলের সাথে আফরোজা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

এর আগে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ পরিদর্শন দল ‘আফরোজা আধুনিক (কোকোপিট) নার্সারি’ পরিদর্শন করেন। উন্নয়ন সংঘের উৎপাদক দলের সদস্য আফরোজা বেগম ৭৫ হাজার টাকা ব্যয় করে গড়ে তুলেছেন এই আধুনিক নার্সারিটি। এক্ষেত্রে উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্প থেকে আফরোজা বেগমকে ১৪ হাজার টাকা অনুদান প্রদান করেছে। সম্পূর্ণ জৈব সার নির্ভর এবং পোকা দমনে প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করে তৈরি করা নার্সারিতে ইতিমধ্যেই মরিচ, পেঁপে, বিভিন্ন জাতের শাকসবজির চারা তৈরি করা হয়েছে।

আফরোজা বেগম এই প্রতিনিধিকে জানান, ৫০০ মরিচের চারা বিক্রি করে আড়াই হাজার টাকা পাইছি। এই বছর কমপক্ষে ৫০ হাজার টাকার চারা বিক্রি করার আশা করছেন তিনি।

জামালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের অর্থনৈতিক ও পুষ্টি উন্নয়নের লক্ষ্যে জামালপুরে শুরু হয়েছে নিউট্রিশন সেনসেটিভ ভ্যাল্যু চেইনস ফর স্মলহোল্ডার্স প্রজেক্ট (এনএসভিসি)। প্রকল্পটিতে আর্থিক সহায়তা প্রদান করছে ডিপার্টমেন্ট অফ ফরেইন অ্যাফের্য়াস এন্ড ট্রেড, অস্ট্রেলিয়া এবং ওয়ার্ল্ড ভিশন অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড ভিশন জামালপুর সদর উপজেলায় এবং উন্নয়ন সংঘ ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

ইসলামপুরে পুষ্টিকর খাবার রান্না ও সংরক্ষণ বিষয়ক প্রদর্শনী

আপডেট সময় ০৯:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯