ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

সাংবাদিক মোস্তফা মনজু’র ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে হাজরাবাড়ীতে মানববন্ধন

সাংবাদিক মোস্তফা মনজু’র ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে হাজরাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মো. ইমরান মাহমুদ, হাজরাবাড়ী থেকে

কালের কন্ঠের জামালপুর প্রতিনিধি ও বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু’র ওপর সন্ত্রাসী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১২ জুন দুপুরে হাজরাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মেলান্দহ দক্ষিণাঞ্চলে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মেলান্দহ রিপোটার্স ইউনিটির প্রচার সম্পাদক মো. সামিউল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এসটিভি বাংলার জামালপুর প্রতিনিধি রকিব হাসান নয়ন, দৈনিক প্রভাতী খবর মেলান্দহ প্রতিনিধি মো. ইমরান মাহমুদ, পল্লীকন্ঠ প্রতিদিনের প্রতিনিধি এম এ সাঈদ আহমেদ হীরা, মো. মমিনুল ইসলাম প্রমুখ। এতে দৈনিক প্রাণের বাংলাদেশ প্রত্রিকার মেলান্দহ প্রতিনিধি আসাদুজ্জামান, ইত্তেফাকুল ওলামা ঘোষেরপাড়া ইউপি শাখার সহসভাপতি মো. রফিকুল ইসলামসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশ নেন।

বক্তারা সাংবাদিক মোস্তফা মনজু’র ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্ট্যাম্পভেন্ডার ও পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তারা সারাদেশের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

সাংবাদিক মোস্তফা মনজু’র ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে হাজরাবাড়ীতে মানববন্ধন

আপডেট সময় ০৭:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯