ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জামালপুরে ৫ ধূমপায়ীকে জরিমানা

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দল। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর জেনারেল হাসপাতাল চত্বর ও জরুরি বিভাগের সামনে ১২ জুন দুপুরে অভিযান চালিয়ে পাঁচজন ধূমপায়ীকে ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের দুজন নির্বাহী হাকিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল রনী ১২ জুন দুপুরে জামালপুর জেনারেল হাসপাতাল চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় প্রকাশ্যে ধূমপান করার সময় মো. হাসমত (২৭) ও মো. শাহীন (২০) নামে দুজন ব্যক্তিকে আটক করে যথাক্রমে ২০০ টাকা ও ১০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একইদিন নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় প্রকাশ্যে ধূমপান করার সময় মো. মমিন (৪৫), মো. তারা মিয়া (৫০) ও মো. জাকির (২০) নামে তিনজন ব্যক্তিকে আটক করে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

তাদের পাঁচজনকে ২০০৫ (সংশোধিত ২০১৩) সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৪ (১) ধারায় জরিমানা করা হয়।

জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

জামালপুরে ৫ ধূমপায়ীকে জরিমানা

আপডেট সময় ০৮:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯