ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুর জেলা হাজি ফাউন্ডেশনের ইফতার মাহফিল

জামালপুর জেলা হাজী ফাউন্ডেশনের ইফতারের আগে মোনাজাতে অংশ নেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা হাজি ফাউন্ডেশনের ইফতারের আগে মোনাজাতে অংশ নেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

এম ইউ শাকিল, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে জেলা হাজি ফাউন্ডেশন। ২৬ মে শহরের কাছারি শাহি মসজিদের ২য় তলায় এ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

হাজি ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রেজ্জাকের সভাপতিত্বে ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শফিকুল ইসলাম ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দীন। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা হাজি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নিরল। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী আকবর।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন কাছারি শাহি মসজিদের ইমাম মাওলানা মাসুদ হোসাইন। পরে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজি ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ইফতারে অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন হাজি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম জুলহাস।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা হাজি ফাউন্ডেশনের ইফতার মাহফিল

আপডেট সময় ১০:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯