ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বঙ্গমাতা শেফমুবিপ্র বিশ্ববিদ্যালয়কে ফিশারিজ কলেজের জমি হস্তান্তর

ফিশারিজ কলেজের জমি হস্তান্তর অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের ১৫ দশমিক ৪৩ একর জমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে রেজিস্ট্রিকৃত দানপত্রমূলে হস্তান্তর করা হয়েছে। ২৩ মে জামালপুর শহরে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজমের বাসভবনে এই হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মির্জা আজম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমানকে আনুষ্ঠানিকভাবে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের ১৫ দশমিক ৪৩ একর জমি, স্থাবর, অস্থাবর সম্পত্তি রেজিস্ট্রিকৃত দানপত্রমূলে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ সাব-রেজিস্ট্রার মঞ্জুরুল ইসলাম, সমাজ সেবক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. উবায়দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুসহ বিশ্ববিদ্যালয় এবং কলেজটির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বঙ্গমাতা শেফমুবিপ্র বিশ্ববিদ্যালয়কে ফিশারিজ কলেজের জমি হস্তান্তর

আপডেট সময় ১০:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯