ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ইউপি চেয়ারম্যান রাখাল ও সাবেক মেয়র অপুর জামিন মঞ্জুর

দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জামিন মঞ্জুরের পর জামালপুর আদালত চত্বরে ব্যারিস্টার তাসনিম রকিব ও অন্যান্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যুবলীগকর্মী আবদুল খালেক হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শেখ মুহাম্মদ নূরন্নবী অপু ও বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল জামালপুর জেলা জজ আদালত থেকে জামিন পেয়েছেন।

৩০ এপ্রিল দুপুরে জামালপুর জেলা জজ আদালতের বিচারক এ দু’জনের জামিন মঞ্জুর করেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাসনিম রকিব আসামিদের পক্ষে জামিন চাইলে বিচারক সাইফুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন।

এ সময় তাকে সহায়তা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা কাউছার। তবে আবদুল খালেক হত্যা মামলায় জামিন হলেও তাদের বিরুদ্ধে আরও তিনটি মামলায় জামিন না থাকায় তারা কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন ব্যারিস্টার তাসনিম রকিব।

আদালত চত্বরে ব্যারিস্টার তাসনিম রকিবকে ধন্যবাদ জানান দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোলাইমান হোসেন, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, খেওয়ারচর গ্রামের সমাজসেবক নাজির হোসেন, সাখাওয়াত হোসেনসহ শোভাকাঙ্ক্ষীরা।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাসনিম রকিব এ সময় বাংলারচিঠিডটকমকে বলেন, আমরা অন্য তিনটি মামলা থেকেও তাদের জামিন করানোর চেষ্টা করব। আশা করি বিজ্ঞ আদালত ন্যায়বিচার করবেন।

উল্লেখ যে, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচনী সভা চলাকালে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হন যুবলীগকর্মী আব্দুল খালেক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ইউপি চেয়ারম্যান রাখাল ও সাবেক মেয়র অপুর জামিন মঞ্জুর

আপডেট সময় ০৯:০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯