ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

শরিফপুরে মোটরসাইকেলের ধাক্কায় সপ্তম শ্রেণির ছাত্র নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আরিফ হোসেন (১২) নামের এক শিশু নিহত হয়েছে। ১৭ এপ্রিল দুপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন অনন্তবাড়ী এলাকার দর্জি মাসুদ রানার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামালপুর সদরের নান্দিনা মর্নিং সান কিন্ডার গার্টেনের সপ্তম শ্রেণির ছাত্র আরিফ হোসেন দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় আরিফ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘শরিফপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু মারা যাওয়ার ঘটনায় তার পরিবারের কেউ থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

শরিফপুরে মোটরসাইকেলের ধাক্কায় সপ্তম শ্রেণির ছাত্র নিহত

আপডেট সময় ০৮:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯