ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

ভাটারায় ঝড়ের সময় গাছচাপায় এক নারীর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের সময় গাছচাপায় গুরুতর আহত অজুফা খাতুন (৩৫) নামের এক নারী হাসপাতালে মারা গেছেন। ৯ এপ্রিল বিকেলে এ ঘটনা ঘটে। অজুফা খাতুন ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। ওই দুর্ঘটনায় তার সাথে থাকা ছয় বছরের মেয়ে কণা, অন্য দুই যাত্রী ও ইজিবাইকের চালক অক্ষত অবস্থায় বেঁচে যান।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৯ এপ্রিল বিকেলে অজুফা খাতুন তার ছয় বছরের মেয়ে কণাকে নিয়ে সরিষাবাড়ীতে একটি ব্যাংক থেকে টাকা তুলে ইজিবাইকে করে সরিষাবাড়ী-জামালপুর সড়কে ধোপাদহ গ্রামে তার বাড়িতে ফিরছিলেন। পথে বিকেল সাড়ে ৪টার দিকে ভাটারা ইউনিয়নের পারপাড়া এলাকায় ঝড়ের কবলে পড়েন তারা। এ সময় রাস্তার পাশের একটি ইউক্যালিপটাস গাছ উপড়ে ইজিবাইকের ওপর পড়ে। এতে গাছচাপায় অজুফা খাতুন গুরুতর আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অজুফা খাতুনকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কাজী রফিক তাকে মৃত ঘোষণা করেন।

গাছচাপায় মারা যাওয়া ওই নারীর দেবর মো. সুলতান বাংলারচিঠিডটকমকে বলেন, ঘটনার সময় ইজিবাইকটি ক্ষতিগ্রস্ত হলেও আমার ভাতিজি কণা, অন্য দু’জন যাত্রী ও ইজিবাইকের চালক অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। তবে কণা আহত না হলেও সে ভীষণ ভয় পেয়েছে।

জামালপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. শফিকুজ্জামান বাংলারচিঠিডটকমকে বলেন, ঝড়ের কবলে পড়ে গাছচাপায় গুরুতর আহত ওই নারীকে হাসপাতালে আনা হলে আমরা তাকে মৃত অবস্থায় পাই। পরে তার স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

ভাটারায় ঝড়ের সময় গাছচাপায় এক নারীর মৃত্যু

আপডেট সময় ১১:০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯