ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জামালপুর লালন একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে লালন স্মরণোৎসব

লালন সঙ্গীত পরিবেশন করেন লালন আইনজীবী ইউসুফ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘এই মানুষের আছে রে মন, যারে বলে মানুষ রতন’ লালনের এই বাণীকে ধারণ করে জামালপুর লালন একাডেমির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও লালন স্মরণোৎসব ১৪২৫ উদযাপিত হয়েছে। ৬ এপ্রিল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের আয়োজন করা হয়।

লালন একাডেমির সভাপতি আইনজীবী ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালন একাডেমির প্রধান উপদেষ্টা জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালন একাডেমির উপদেষ্টা ইসলামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল। অনুষ্ঠানে মুখ্য আলোচনা করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ হায়দার।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

বক্তারা লালন দর্শন, মানুষে মানুষে সম্প্রতির বন্ধন ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত লালনের জীবনী নিয়ে আলোচনা করেন।

পরে লালন সঙ্গীত পরিবেশন করেন লালন একাডেমির শিল্পী বাউল বিপ্লব মন্ডল, আইনজীবী ইউসুফ আলী, আইনজীবী নুরুল আমীন, এনামুল হক, সিরাজুল ইসলাম রনি, হামিদুল হক সিমান্ত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালন একাডেমির সাধারণ সম্পাদক আশারাফুজ্জামান স্বাধীন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

জামালপুর লালন একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে লালন স্মরণোৎসব

আপডেট সময় ০৩:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯