ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

বকশীগঞ্জের রউফ তালুকদার ও শ্রীবরদীর শহিদুল ইসলামকে সংবর্ধনা

অনুষ্ঠানে দুই সংবর্ধিত অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ও শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চাংপাড়া ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে ১ এপ্রিল বিকেলে চাংপাড়া ঈদগাহ মাঠে দুই উপজেলার চেয়ারম্যানকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ঈদগাহ মাঠ কমিটির সভাপতি আমির আলী ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের টানা চারবারের নির্বাচিত চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম, বকশীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিক সওদাগর, শেরপুর জেলা পরিষদের সদস্য আবদুল খালেক, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মিজানুর রহমান, আবদুল করিম প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার তার ব্যক্তিগত অর্থায়নে ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে টাইলস করে দেওয়ার ঘোষণা দেন। এর আগে ব্যক্তিগত অর্থে এই ঈদগাহ মাঠের মিনার নির্মাণ ও টাইলস স্থাপন করে দেন আবদুর রউফ তালুকদার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বকশীগঞ্জের রউফ তালুকদার ও শ্রীবরদীর শহিদুল ইসলামকে সংবর্ধনা

আপডেট সময় ০৮:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯