ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বকশীগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

বিশ্ব যক্ষ্মা দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’ প্রতিপাদ্যে ২৪ মার্চ বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং যক্ষ্মা কুষ্ঠ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে ২৪ মার্চ সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে জামির বাগ মোড়ে গিয়ে শেষ করা হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চিকিৎসকা কর্মকর্তা চিকিৎসক জাহিদুল আরেফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেটেরিনারী সার্জন চিকিৎসক শিহাব উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. আব্বাস আলী, ডেমিয়েন ফাউন্ডেশনের জ্যেষ্ঠ টিএলসিএ মো. আসাদুজ্জামান, ডেমিয়েন ফাউন্ডেশনের অরুন কুমার মোদক প্রমুখ।

শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় উক্ত হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

আপডেট সময় ০৯:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯