ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

মাদারগঞ্জে সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাস নদীতে, নিহত ১

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম :

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পিকনিক ফেরত একটি মাইক্রোবাস সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে মাইক্রোবাসটির চালক রুহুল আমীন (৪০) নিহত হয়েছেন। ৩ মার্চ রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুনারিতলা ইউনিয়নের গুনারিতলা সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই চালকের বাড়ি উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শেরপুরের গজনিতে পিকনিক শেষে ১২ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস মাদারগঞ্জের আদারভিটা ইউনিয়নে ফিরছিল। পথে ৩ মার্চ রাত সাড়ে ৯টার দিকে গুনারিতলা ইউনিয়নের ঝাড়কাটা নদীর গুনারিতলা সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে রেলিং ভেঙে নিচে নদীতে পড়ে যায় মাইক্রোবাসটি। এ দুর্ঘটনার কথা ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী ছুটে গিয়ে পানিতে ডুবে থাকা মাইক্রোবাস থেকে চালক রুহুল আমিনকে মৃত উদ্ধার এবং ১১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। ওই মাইক্রোবাসটির আরও দুই যাত্রী নিখোঁজ থাকার কথা ছড়িয়ে পড়লে রাত ১১টার দিকে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি ও উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধার কাজে অংশ নেন। কিন্তু ভোররাত পর্যন্ত অনুসন্ধান শেষে বেঁচে যাওয়া যাত্রীদের কাছ থেকে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিশ্চিত হন যে ওই মাইক্রোবাসের ভেতরে আর কোনো যাত্রী নেই।

জামালপুর ফায়ার স্টেশন কর্মকর্তা মো. আফছার উদ্দিন এ দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলারচিঠি ডটকমকে বলেন, বেশ কয়েক ঘন্টা অনুসন্ধান করে ওই মাইক্রোবাসে আর কোনো যাত্রী পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাস নদীতে, নিহত ১

আপডেট সময় ০৫:৪৩:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯