ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

রাজধানীসহ সারাদেশেই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত, জনদুর্ভোগ

বাংলারচিঠি ডটকম ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারাদেশে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। এতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। ২৭ ফেব্রুয়ারি সকালে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টার বৃষ্টিতে রাজধানীতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বৃষ্টিপাতের কারণে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল কমে যায়। পরে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের কারণে রাজধানীতে একুশে গ্রন্থ মেলায় আগত বইপ্রেমীরা পড়েন চরম দুর্ভোগে। দুপরের পর থেকেই গ্রন্থ মেলায় বই বেচাকেনায় বিঘ্ন ঘটে। বৃষ্টিপাতের কারণে বই মেলা সন্ধ্যা সাড়ে ছয়টায় বন্ধ ঘোষণা করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্ববতী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ৫৪ মিলি মিটার, ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩৩ মিলি মিটার। এ ছাড়া ময়মনসিংহে রেকর্ড করা হয়েছে ২৩ মিলি মিটার এবং টাঙ্গাইলে ২১ মিলি মিটার।

আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক জানান, পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। এই লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি বর্ষণসহ বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

রাজধানীসহ সারাদেশেই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত, জনদুর্ভোগ

আপডেট সময় ০৯:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯