ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

বাংলাদেশ কংগ্রেস দলের নিবন্ধনে কোনো বাধা নেই

বাংলারচিঠি ডটকম ডেস্ক : রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দিতে বলা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে দলটির নিবন্ধন পেতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

২৪ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ইসি’র পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ওবায়দুর রহমান মোস্তফা। আর বাংলাদেশ কংগ্রেসের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ব্যারিস্টার আশরাফ আলী।

২০১৮ সালের ২৪ জুলাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেওয়া হয়। পরে নির্বাচন কমিশনের সে চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন।

এরপর ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ৮ অক্টোবর বাংলাদেশ কংগ্রেসকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৮ সালের ১৪ নভেম্বর বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দিতে হাইকোর্ট নির্দেশ দেন। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এরপর ওই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করে। কিন্তু সে আপিল খারিজ হওয়ায় দলটির নিবন্ধনের বাধা কাটলো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

বাংলাদেশ কংগ্রেস দলের নিবন্ধনে কোনো বাধা নেই

আপডেট সময় ০৪:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯