ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

শেরপুরে উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা। ছবি : বাংলারচিঠি ডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে শেরপুরে উৎসবমুখর পরিবেশে শীতের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় পৌর লেডিস ক্লাবের উদ্যোগে শহরের বটতলা এলাকায় পৌরসভা ভবন চত্ত্বরে আয়োজিত ওই পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

পৌর লেডিস ক্লাবের সভাপতি শাহিনা আক্তার পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, পৌর সচিব আবু লায়েছ বজলুল করিম প্রমুখ।

চিতই, ভাঁপা, পুলি, সবজি পুলি, পাটিসাপটা, ডালের পিঠা, তালের পিঠা, ঝাল পিঠা, কেক পিঠা, পাক্কন পিঠা, বিস্কুট পিঠা, সেমাই পিঠাসহ স্থানীয় ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠাসহ প্রায় ৫০ রকমের পিঠার সমাহারে বসে ওই পিঠা উৎসবের ২২টি স্টলে। অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শনার্থীরা স্টলগুলো থেকে পিঠা কিনে খাওয়ার পাশাপাশি বাড়ির জন্যও নিয়ে যান। পিঠা উৎসবে বিপুল সংখ্যক নারী ও শিশুর ভিড় ছিল লক্ষ্যণীয়।

পিঠা উৎসবে উৎসাহী নারী ও শিশুদের ভিড়। ছবি : বাংলারচিঠি ডটকম

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

শেরপুরে উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় ১২:০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯